০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ দেশে আসছে শনিবার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ১১

মোঃ নাজমুল হক, নেয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ দেশে আসছে শনিবার (৩১ অক্টোবর)। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাদের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। এর মধ্যে গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তাদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

শনাক্ত হওয়া নওগাঁর পাঁচজন হলেন- নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো দ্রুত দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নওগাঁর নিহত পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি সদর উপজেলায়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইউএনও জানান, অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে আত্রাই উপজেলার ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে ১১ জনের পরিচয় নিশ্চিত হয়। এ ছাড়া নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় শনাক্ত হয়েছে। এর আগে গত ২৭ আগস্ট আত্রাইয়ের নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে আনা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচজনের মরদেহ দেশে আসছে শনিবার

আপডেট: ০৮:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬