১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নিজামপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর-২০২৬) বিকেলে উপজেলার বাসাবাড়ি বাজারসংলগ্ন কেরালখালী-পাড়িয়ারঘোপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি হয়। তাই যুবসমাজকে মাদকসহ সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন তৈরি করে। এ ধরনের আয়োজন স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং সুন্দর সমাজ গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।

তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য আয়োজকদের প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মীর ও তরিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আনছার আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা মিজানুর রহমান মেম্বার, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেন ও আব্দুর রশিদ, সদস্য খায়রুজ্জামান সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, যুবদল নেতা আনোয়ার হোসেন বাবু,সেলিম রেজা, আল আমিন, কুরবান আলী এবং ছাত্রদল নেতা সাকিব মীর ও আব্দুস সোহান আজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

নিজামপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: ১১:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬