১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নড়াইল দলিল লেখক সমবায় সমিতির সভাপতি মশিয়ার, সম্পাদক আরমান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৪

স্বপন কুমার দাস, নড়াইল প্রতিনিধি:
নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. মশিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. আরমান আলী খান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে মাছ প্রতীকে মো. মশিয়ার রহমান ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের শেখ শাহিনুর রহমান (শাহীন) পেয়েছেন ৭৬ ভোট। অন্য প্রার্থী চেয়ার প্রতীকের মো. সাজ্জাদ আলম খান সজল পেয়েছেন ৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে তালা-চাবি প্রতীকে মো. আরমান আলী খান ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ ভোট।

সহসভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতিকে মোহাম্মদ আলী খান ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতিকের মো. ফিরোজ খান পেয়েছেন ৮৫ ভোট।

এ ছাড়া সদস্য পদে পাঁচজন প্রার্থীর মধ্যে তিনজন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ফুটবল প্রতীকের আব্দুল্লাহ আল মামুন (১৩২ ভোট), আম প্রতীকের আব্দুর রহিম (১২৬ ভোট) এবং মইই প্রতীকের আব্দুল্লাহ টিটো (১২২ ভোট)।

সদস্য পদে অপর দুই প্রার্থী বই প্রতীকের কাজী তুহিনুর আলম ৭৯ ভোট এবং মোরগ প্রতীকের মো. সাইফুল ইসলাম বকুল ৮৫ ভোট পেয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে তিনজন, সহসভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।###

Please Share This Post in Your Social Media

নড়াইল দলিল লেখক সমবায় সমিতির সভাপতি মশিয়ার, সম্পাদক আরমান

আপডেট: ০৯:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬