০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বাঘারপাড়ার তেঘরী-ভিটাবল্যা সড়ক নির্মাণে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের তেঘরী-ভিটাবল্যা সংযোগ সড়ক পাকা করার কাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জামদিয়া ইউনিয়নের তেঘরী পূর্বপাড়া জামে মসজিদ থেকে ভিটাবল্যা গ্রামের কুস্তিগীর জয়নাল মোল্যার বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পাকা করার কাজ চলমান রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির নির্মাণ কাজে অতি নিম্ন মানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের বিষয়টি ঠিকাদার ও নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার জানানো হলেও অভিযোগের যথাযথ প্রতিকার পাওয়া যায়নি। বরং আপত্তি উপেক্ষা করেই কাজ চালিয়ে যাওয়া হয়েছে। এতে সড়কটির স্থায়িত্ব ও নির্মাণকাজের গুণগত মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। এবিষয়ে তেঘরী গ্রামের মহিবুল ইসলাম, ভিটাবল্যার কুস্তিগীর জয়নাল এবং তেঘরী গ্রামের ডা. শাহাদাৎ হোসেন অভিযোগ করে বলেন, সড়ক নির্মাণকাজে তিন নম্বর ও চার নম্বর ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে ঠিকাদারের লোকজনকে জানানো হলেও তারা গুরুত্ব দিচ্ছেন না। বরং নিজেদের ইচ্ছামতো কাজ চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

এলাকাবাসীর ভাষ্য, সরকারি অর্থে নির্মিত সড়কের কাজ অবশ্যই নির্ধারিত মান ও বিধিবিধান অনুসরণ করে সম্পন্ন করতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। একই সাথে, নিয়মিত তদারকির মাধ্যমে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।#

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ার তেঘরী-ভিটাবল্যা সড়ক নির্মাণে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ

আপডেট: ০৭:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬