১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাগআঁচড়ায় ৫০ পিস ইয়াবাসহ কদমতলার মোহাম্মদ আলী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর-২০২৬) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বাগআঁচড়া গ্রামের সাতমাইল বটতলা এলাকায় আব্দুল হাইয়ের মালিকানাধীন ফাতেমা স্টোরের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

শার্শা থানা সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল বাগআঁচড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোহাম্মদ আলীকে গ্রেফতার করে তাঁর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার মোহাম্মদ আলী যশোরের বেনাপোল পোর্ট থানার কদমতলা গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়ায় ৫০ পিস ইয়াবাসহ কদমতলার মোহাম্মদ আলী গ্রেফতার

আপডেট: ১১:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬