১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কেশবপুরের কৃতি সন্তান স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম আর নেই

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৩

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : কেশবপুরের কৃতি সন্তান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম (৫১) আর নেই।

বুধবার রাত ১.৪০ মিনিটে ঢাকার মুন্সিগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুর খবর শুনে সহকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মত দেখার জন্য ঢাকা ও গ্রামের বাড়িতে উপস্থিত হন। মৃত্যুকালে মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তার প্রথম জানাজা ঢাকায় ও দ্বিতীয় জানাজা জোহর নামাজবাদ চাঁদডাঙ্গা শ্রীফলার মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

দ্বিতীয় দফা নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহকর্মীবৃন্দ, কেশবপুরের সংসদ অধ্যাপক মুক্তার আলী, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলার বিএনপির সহসভাপতি কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, ফিরে দেখা এসএসসি ৯১ বন্ধু মহলসহ কেশবপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

কেশবপুরের কৃতি সন্তান স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম আর নেই

আপডেট: ১১:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬