কেশবপুরে প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত
- আপডেট: ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ৪

মন্জুরুল ইসলাম মুকুল : যশোরের কেশবপুরে প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২২ অক্টোবর শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা ২৩ অক্টোবর শেষ হয়।
কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ২০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
২২ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী,বিশিষ্ট আইনজীবী এডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মতিন গাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান হোসেন কারী, ক্রীড়া সংস্থার সদস্য তবিবুর রহমান এবং কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায় বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
২২ অক্টোবর শুরু হওয়া এ দাবা প্রতিযোগিতা ২৩ অক্টোবর উৎসবমুখর পরিবেশে শেষ হয়। দুই দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে দীপ্তিমান রায় চ্যাম্পিয়ন, আব্দুর রহমান রানারআপ এবং মোহাম্মদ আব্দুল করিম তৃতীয় স্থান অর্জন করেন।
২৩ অক্টোবর অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইমরান হোসেন কারী, সদস্য তবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
কেশবপুরে প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের আয়োজন করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলা ক্রীড়া সংস্থাকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলা মানুষের চিন্তাশক্তি, মনোযোগ, ধৈর্য ও কৌশলগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।





















