১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

কেশবপুরে ডেঙ্গু সচেতনতায় হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ৭

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী প্রভাষক গাজী ফারুকে আজম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করেছেন।

শুক্রবার বিকেলে তিনি এ কর্মসূচি পালন করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে মশারির ব্যবহার, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে একটি মানবিক কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

কেশবপুরে ডেঙ্গু সচেতনতায় হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ

আপডেট: ১০:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬