১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষসহ ৫ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১৩

মোঃ রুবেল হোসেন, মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারী-পুরুষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার দুধসরা এলাকায় জনৈক সানাউল্লাহর বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মডেল থানা পুলিশের পৌর পুলিশ ফাঁড়ির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই ভাড়া বাসা থেকে রাজিয়া খাতুন (৩৭), জান্নাতুল ফেরদৌসী লামিয়া (২০), তাজনাহার (৪৫), মাহফুজা খাতুন (২৭) ও নাছিম রানা (২৬) নামে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রাজিয়া খাতুনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামে। জান্নাতুল ফেরদৌসী লামিয়া ও তাজনাহারের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার আকুন্দবাড়ীয়া গ্রামে। মাহফুজা খাতুনের বাড়ি মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া গ্রামে এবং নাছিম রানার বাড়ি একই উপজেলার ঝিলকিপোতা গ্রামে।

পুলিশ জানায়, এ ঘটনায় কোটচাঁদপুর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ৪৫/২০২৬, তারিখ ১৪ অক্টোবর ২০২৬, পেনাল কোডের ২৯০ ধারায় মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষসহ ৫ জন গ্রেফতার

আপডেট: ১১:৩০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬