১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে আজ শুক্রবার দেশে আসলো ১৮ রেল কোচ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১৪

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
ভারত থেকে আনা নতুন প্রজন্মের ১৮টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) কোচ যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের বহরে। বুধবার (১২ আগস্ট) ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ কারখানা থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি ১৮ কোচের প্রথম রেকটি বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে বৃহস্পতিবার। কোচগুলো পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে আজ শুক্রবার বিকালে চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

বাংলাদেশ রেলওয়ের চাহিদা ও পরিচালনব্যবস্থা বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচ তৈরি করা হয়েছে। প্রথম রেকে থাকবে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি সাধারণ চেয়ার কোচ এবং দুটি বিদ্যুৎ সরবরাহকারী কোচ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে কোচ গুলো প্রবেশ করেছে। প্রথম চালানে ১৮টি রেলকোচ এসেছে। বাংলাদেশের প্রবেশের পর দর্শনা কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে রেলকোচ গুলো নেয়া হবে সৈয়দপুরের রেলওয়ে কারখানায়।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনর রশিদ জানান, ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা রেলওয়ে কারখানা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ গুলো যাত্রা শুরু করে। কোচ গুলো কলকাতার রানাঘাট স্টেশনে গতকাল যাত্রাবিরতি শেষে আজ শুক্রবার দুপুর ১টার দিকে সেখান থেকে রওনা দিয়ে ভারতের গেদে চেকপোষ্টে আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। কোচ গুলো দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে কোচগুলোর প্রয়োজনীয় পরীক্ষা ও কারিগরি যাচাই সম্পন্নের পর যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের রাইটস লিমিটেড নামের সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ সরবরাহ করছে। বাংলাদেশে রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) সম্পাদিত চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে মোট ২০০টি এলএইচবি (LHB) ব্রডগেজ রেলকোচ সরবরাহ করার কথা রয়েছে। আজ দেশে প্রবেশ করা এই ১৮টি রেলকোচ ওই চুক্তির আওতায় আসা প্রথম চালান।

আজাদ হোসেন/চুয়াডাঙ্গা ০১৭১

Please Share This Post in Your Social Media

ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে আজ শুক্রবার দেশে আসলো ১৮ রেল কোচ

আপডেট: ০৭:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬