১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ২

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর-২০২৬) যশোরের ঝিকরগাছা ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের হরিদ্রাপোতা গ্রামে অভিযান চালায়। এ সময় আক্তারুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. মুজিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মুজিবুর রহমান ঝিকরগাছা উপজেলার বড় খলশি গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে। তাঁর মায়ের নাম সেলিনা খাতুন।

অপরদিকে, একই দিন বিকেল ৪টা ৩৫ মিনিটে ডিবি পুলিশের এসআই মো. সামিউল ইসলামের নেতৃত্বে আরেকটি দল যশোর শহরের বিআরটিএ কার্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর মুন্সী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর মুন্সী কোতোয়ালী মডেল থানার নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড় এলাকার বাসিন্দা। তিনি মৃত সামাদ মুন্সীর ছেলে। তাঁর মায়ের নাম নিহারন বেগম।

দুটি পৃথক অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ২

আপডেট: ১০:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬