১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় ২১ বিজিবি, পূজামণ্ডপ পরিদর্শনে অধিনায়ক নাফিজ ইমতিয়াজ আহসান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

এর অংশ হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৯টি পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) পূজামণ্ডপ পরিদর্শনকালে অধিনায়ক মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি পূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

২১ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার পাশাপাশি ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৪টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বিজিবি।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দুর্গাপূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

দুর্গাপূজার নিরাপত্তায় ২১ বিজিবি, পূজামণ্ডপ পরিদর্শনে অধিনায়ক নাফিজ ইমতিয়াজ আহসান

আপডেট: ১০:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬