১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শার্শায় ৮ লিটার চোলাই মদসহ কাগজপুকুরের আলমগীর গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ লিটার চোলাই মদসহ আলমগীর হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর-২০২৬) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে শার্শা বাজারে ‘হ্যালো গার্লস’ নামের একটি কাপড়ের দোকানের সামনে বেনাপোল-যশোর মহাসড়ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এসআই শেখ আলামিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং জব্দতালিকার মাধ্যমে তা জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রুজু শেষে গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

শার্শায় ৮ লিটার চোলাই মদসহ কাগজপুকুরের আলমগীর গ্রেফতার

আপডেট: ১০:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬