১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

অভিভাবক ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ৩

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : যশোর কেশবপুরে উপজেলায় জেলা পরিষদের উদ্যোগ মঙ্গলবার উপজেলার পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মূল উদ্দেশ্য ছিল অভিভাবক ও কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন সামাজিক বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং পরিবার ও সমাজের উন্নয়নে তাঁদের সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা।

বিশেষ করে গ্রামীণ নারীদের উন্নয়ন, কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ধারণা প্রসারে এ উদ্যোগ নেওয়া হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যশোরের উপ-পরিচালক বি. এম. কামরুজ্জামান, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক ও কেশবপুর বিআরডিবির সভাপতি জাহাঙ্গীর কবির মিন্টু।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল ও পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

অভিভাবক ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠান

আপডেট: ১১:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬