১১:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৬

নিজস্ব প্রতিবেদকঃ বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন বন্ধ থাকবে সীমান্ত বাণিজ্য (আমদানি-রপ্তানি)।

তবে এ সময় বেনাপোল শুল্কভবন ও বন্দরে পণ্য উঠানামা,খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন,শারদীয় দূর্গাপূজার সরকারি ছুটির কারনে ১৭ অক্টোবর শনিবার থেকে ২১ অক্টোবর বুধবার পর্যন্ত পেট্রাপোল বন্দরের কাজকর্ম বন্ধ থাকবে।তাই এসময় বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।তবে ইলিশের চালান গ্রহন করা হবে।
২৫অক্টোবর রোববার সকাল থেকে পূণরায় আমদানি-রপ্তানি শুরু হবে।

দুর্গাপূজার ছুটির কারণে পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন পত্র দিয়ে আমাদেরকে অবহিত করেছেন বলে জানান বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি।

তিনি বলেন,পেট্রাপোল বন্দর দিয়ে দূর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ৫দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন পত্র দিয়ে আমাদের জানিয়েছেন।

এদিকে বাংলাদেশে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর টানা ৫দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে । ফলে ভারত-বাংলাদেশের মধ্যে টানা ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোলে কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকবে। ২৫ অক্টোবর রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, দুর্গাপূজার ছুটির বিষয়টি ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এপারের বন্দরে ১৮ অক্টোবর ও ১৯ অক্টোবর পণ্য উঠানামা,খালাস ও পণ্যের শুল্কায়ন কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে।বেনাপোল বন্দরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, পূজার ছুটির সময় দু’দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।পূজার সময় যাত্রীর চাপ একটু বেশি থাকে। যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সাথে যাত্রী সেবা বাড়াতে ইমিগ্রেশনে পুলিশের জনবল বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানান।

একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলে দুই দেশের বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়। সেখানে টানা ৮দিন বন্ধ থাকার পর তীব্র যানজট ও পণ্যজটের কবলে পড়বে দুই দেশের বন্দর কর্তৃপক্ষ।

বর্তমানে প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর

আপডেট: ০৯:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬