০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১৭

খোকন বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি প্রতিনিধি।।
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুদের আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তাঁরা আরও বলেন, কন্যাশিশুর সম্ভাবনা বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. আনোয়ার কবীর, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার।

এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কন্যাশিশুরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আপডেট: ০৬:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬