০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১১

খোকন বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি প্রতিনিধি।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করতে খাগড়াছড়িতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলনকক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন আক্তার খন্দকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের উদ্দেশ্য, কার্যক্রমের প্রক্রিয়া এবং সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুল ও হালনাগাদ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য তথ্য সংগ্রহ কার্যক্রমে দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

আপডেট: ০৬:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬