কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- আপডেট: ০৮:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৬

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : যশোরের কেশবপুরে সোমবার বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়ুলি গ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পার্শ্ববর্তী উপজেলা ডুমুরিয়ার জাহিদুল ইসলাম (৩৮)কে ২ হাজার ৫ শত টাকা ও মাহাবুর রহমান (৩৮)কে ২ হাজার টাকা করে দুইজনকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারেন পার্শ্ববর্তী উপজেলা ডুমুরিয়া থেকে ২টি নসিমনে কেশবপুর উপজেলার বুড়ুলি এলাকায় মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ব্যবহার করার জন্য ৩২টি ড্রামে করে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়া হচ্ছে । এসময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জরিমানা করা হয়েছে।
ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এসময় সাথে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস প্রমুখ।





















