০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

শার্শায় অসুস্থ যুবদল নেতা শানের বাবাকে দেখতে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন বাবলু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন বাবলু অসুস্থ যুবদল নেতা মো. শাওন হোসেন শানের বাবাকে দেখতে তাঁর বাড়িতে ছুটে গেছেন।

এ সময় তিনি অসুস্থ বৃদ্ধের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর-২০২৬) বিকেলে শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের শ্যামলাগাছী (পোতাপাড়া) গ্রামের নিজ বাসভবনে অসুস্থ বৃদ্ধকে দেখতে যান আল মামুন বাবলু।

স্থানীয় সূত্রে জানা যায়, শার্শা ইউনিয়ন যুবদলের সক্রিয় নেতা মো. শাওন হোসেন শানের বাবা দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে বাড়িতে যান আল মামুন বাবলু। সেখানে তিনি অসুস্থ বৃদ্ধের পাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় আল মামুন বাবলু অসুস্থ বৃদ্ধের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি, পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার এবং সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দেন।

অসুস্থ বৃদ্ধকে দেখতে যাওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মিলন এবং যুবদল নেতা ছবুর হোসেন, মিনার হোসেন ও সাইফুল ইসলাম।

এ ছাড়া শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সাকিব হাসানসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় অসুস্থ যুবদল নেতা শানের বাবাকে দেখতে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন বাবলু

আপডেট: ০৮:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬