১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১১ লাখ ৯ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১২৬টি শাড়ি, ২টি থ্রিপিস, ২টি কম্বল, ৪ প্যাকেট ফুচকা, ২ কেজি কিসমিশ, ১২০টি চকলেট, ২ প্যাকেট সনপাপড়ি এবং ১২৪টি কসমেটিকস সামগ্রী। বিজিবি জানিয়েছে এসব পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৯ হাজার ৩০০ টাকা।

জব্দ করা চোরাচালান পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৮:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬