১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ৬ লাখ ৪২ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ৪২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, জিরা, ফুচকা, কিসমিশ ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকার সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় ৭৪টি শাড়ি, একটি কম্বল, ২ কেজি জিরা, ৮ প্যাকেট ফুচকা, আধা কেজি কিসমিশ ও ২১৩টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

জব্দ করা পণ্যগুলো আইনি প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এ কার্যক্রমের ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ৬ লাখ ৪২ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১২:১৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬