০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শালিখার ১৬০ পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১১

লক্ষণ কুমার মন্ডল, শালিখা (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার শালিখায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬০টি পূজামণ্ডপের অনুকূলে চালের ডিও লেটার হস্তান্তর করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৯৬ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে (জিআর) চাল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হাসান চৌধুরী।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লাল্টু মিয়া, উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনয়েরা খানম, প্রাণিসম্পদ কর্মকর্তা সারমিন সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মাফুজুর রহমানসহ উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৬০০ কেজি চালের ডিও লেটার তুলে দেন। এ বছর শালিখা উপজেলায় মোট ১৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম প্রতিটি পূজামণ্ডপে গত বছরের তুলনায় ১০০ কেজি বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্রতিটি পূজামণ্ডপের জন্য চালের বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৬০০ কেজিতে।

চালের ডিও লেটার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। তাঁরা বলেন, “গত বছরের তুলনায় এবার ১০০ কেজি বেশি চাল পেয়ে আমরা আনন্দিত। পূজামণ্ডপগুলোতে এবার ব্যাপক খরচ রয়েছে। সরকারের এই সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে।”

Please Share This Post in Your Social Media

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শালিখার ১৬০ পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ

আপডেট: ১১:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬