০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

গোগায় পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৪৫০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাত ৯টা ৫০ মিনিটের দিকে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের পাড়ইপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল আমলাই পাড়ইপাড়া গ্রামের অর্জুনের বাড়ির সামনের কাঁচা রাস্তায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে মোঃ লাভলু রহমান (৩৫) ও সমেস হালদার (৪৪) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লাভলু রহমান আমলাই মাঝেরপাড়া এলাকার মোঃ ওয়াহেদ আলীর ছেলে এবং সমেস হালদার একই গ্রামের পাড়ইপাড়া এলাকার তনু হালদারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির টাকা হিসেবে উল্লেখ করা বিভিন্ন নোটের মোট ১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। পরে জব্দ করা আলামতসহ গ্রেফতার দুইজনকে থানায় নেওয়া হয় এবং তাঁদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া নেওয়া হয়েছে। গ্রেফতার দুইজনকে সোমবার (১১ অক্টোবর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

গোগায় পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার

আপডেট: ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬