১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি হবে পাহাড়ের মাঠ থেকেই’: থোয়াই মারমা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৪

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির তরুণদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভার অপার সম্ভাবনা রয়েছে।

এ অঞ্চলের মাঠ থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি হবে বলে বিশ্বাস করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

শনিবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার তেঁতুলতলার পানখাইয়া পাড়া হাই স্কুল মাঠে ঊষা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ম্রাসা থোয়াই মারমা বলেন, খেলাধুলায় জয়-পরাজয়ের চেয়ে শৃঙ্খলা, ক্রীড়াসুলভ মনোভাব ও ভ্রাতৃত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক, অপরাধ ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে ঊষা স্পোর্টিং ক্লাবের মতো স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে এবং ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

ঊষা স্পোর্টিং ক্লাবের সভাপতি আপ্রুশি মারমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য সুনীল চাকমা, কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি হবে পাহাড়ের মাঠ থেকেই’: থোয়াই মারমা

আপডেট: ১১:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬