০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শার্শায় পুলিশের অভিযানে বিদেশি মদ ও ইজিবাইকসহ গাতীপাড়ার ফিরোজ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন বোতল বিদেশি মদ ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইকসহ মো. ফিরোজ হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শার্শা ইউনিয়নের লাউতাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানার এসআই মো. সবুজ গাজী, এএসআই মো. আহিদুজ্জামান খান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল লাউতাড়া গ্রামের এম এ রাজুর বাড়ির সামনে শার্শা বাজার থেকে জামতলা বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে ফিরোজ হোসেনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় ফিরোজ হোসেনের হেফাজত থেকে জব্দতালিকা অনুযায়ী তিন বোতল বিদেশি মদ ও একটি পুরোনো নীল রঙের ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে এ ঘটনায় লিখিত এজাহার দাখিল করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজ হোসেন শার্শা থানার গাতীপাড়া গ্রামের (মাঠপাড়া) এলাকার মো. আব্দুল ওহাবের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের অভিযানে বিদেশি মদ ও ইজিবাইকসহ গাতীপাড়ার ফিরোজ আটক

আপডেট: ০৩:০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬