১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

তেরখাদায় অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৩

খুলনা ব্যুরো: তেরখাদায় অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে খুলনার তেরখাদা উপজেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।

এবার উপজেলায় ৯৭টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন পরিষদের সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটরিয়ামের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পূজার সার্বজনীন আমেজ অক্ষুণ্ন রাখা এবং উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানানো হয়। একই সঙ্গে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু প্রসাদ সাহা ও সাধারণ সম্পাদক শংকর কুমার বালাসহ কমিটির অন্যান্য নেতারা মণ্ডপ নির্মাণ, প্রস্তুতি এবং উৎসবকালীন বিভিন্ন বিষয় তুলে ধরেন। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে তেরখাদায় দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, তা অক্ষুণ্ন রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। পূজার উৎসব যাতে নির্বিঘ্নে উদযাপন করা যায়, সে জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

তেরখাদায় অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

আপডেট: ০৩:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬