১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঝিকরগাছায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কামিল মাদ্রাসা উপজেলায় প্রথম

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১

স্টাফ রিপোর্টার : নজরুল বর্ষ উপলক্ষে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা।

পাঁচটি ভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে তিনটি প্রথম স্থানসহ মোট আটটি পুরস্কার অর্জন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। সামগ্রিক ফলাফলে ঝিকরগাছা উপজেলায় কামিল মাদ্রাসা প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে।

গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলিম, ফাজিল ও কামিল পর্যায়ে মোট পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্যাটেগরিগুলো হলো নজরুল সংগীত বা গজল, কবিতা আবৃত্তি, কাজী নজরুল ইসলাম রচিত হামদ ও নাত, রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা।

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী রাসেল হোসেন হামদ ও নাতে প্রথম স্থান অধিকার করেছে। ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী মনজুরুল আলম ইসলামী সঙ্গীতে প্রথম স্থান এবং একই বর্ষের মোস্তাকিম হামদ ও নাতে প্রথম স্থান অর্জন করে। এছাড়া ফাজিল প্রথম বর্ষের ইউনুস আলী রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান, ইমরান হোসেন উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান এবং আয়েশা আক্তার রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে।

শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে সন্তোষ প্রকাশ করে মাদ্রাসার অধ্যক্ষ মুহিব্বুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অর্জন পুরো মাদ্রাসার জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় আমাদের শিক্ষার্থীরা বরাবরই সাফল্য দেখিয়ে আসছে।

এই সফলতা তাদের নিয়মিত সাধনা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফল। ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও বড় পরিসরে এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আমি আশাবাদী। মাদ্রাসার এই সাফল্যে তিনি সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও আয়োজক কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কামিল মাদ্রাসা উপজেলায় প্রথম

আপডেট: ১২:৪৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬