১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৩

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : যশোরের কেশবপুরে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের পৃথক অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় কেশবপুর থানাধীন ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর ও সাগরদাঁড়ি এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথম অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর এলাকায় নিজ বসতবাড়ি থেকে এবিএম মেহেদী হাসান (২৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি মির্জানগর গ্রামের মৃত জাকাত গাজীর ছেলে। তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পৃথক অভিযান চালিয়ে কেশবপুর থানাধীন সাগরদাঁড়ি গ্রামের নিজ বসতবাড়ি থেকে হাসিবুর রহমান সাগর (২০)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আজিজুল মোড়লের ছেলে। পুলিশ জানায়, তাকে ২ পিস ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইন বলেন, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়াল আদালতে বিচারের নিমিত্তে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে,

Please Share This Post in Your Social Media

কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট: ০২:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬