১২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

রাজবাড়ীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নড়াইলে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের সদর থানার ভবানীপুর এলাকা থেকে রাজবাড়ীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ও র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের যৌথ অভিযানে রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখ (৪৫)। তিনি ফরিদপুরের গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া ফেনু মোল্ল্যার পাড়া গ্রামের হোসেন পত্তনদারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামাল পত্তনদারকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় সাউথইস্ট ইউনিভার্সিটির ছাত্র সাইফুল ইসলাম রিপন মন্ডলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে আসামি করা হয়।

মামলার বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত পলাতক আসামি জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

গ্রেপ্তারের পর জামাল পত্তনদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

রাজবাড়ীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নড়াইলে গ্রেপ্তার

আপডেট: ১২:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬