বেনাপোলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- আপডেট: ০৯:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট-২০২৬) সন্ধ্যার পর বেনাপোল রেলস্টেশনে বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু, যুগ্ম আহবায়ক রিপন হোসেন, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি মো. জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইমাম হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আলী সবুজ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওন, ছাত্রদল নেতা ইমরান হোসেন ইমুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হতো না। এই দলের পেছনে আমাদের মা, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসংখ্য মামলা মোকাবিলা করেছেন। দলের জন্য তার পরিবারও নানা ত্যাগ স্বীকার করেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করতে হবে।’
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।





















