০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

নড়াইলে স্বামীকে হত্যায় অভিযোগে স্ত্রী ও বেয়াই গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • /

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় মফিজার মোল্যা (৬২) নামে একজনকে হত্যা অভিযোগে তার স্ত্রী ফতেমা বেগম (৫০) ও তার বেয়াই মশিয়ার রহমান (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। (২৯ আগস্ট) দুপুরে কাশিপুর ইউনিয়নের ভাটগাতী তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত ১২ টার দিকে নিহত মফিজার মোল্যার মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় তার মা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

রবিবার (৩০ আগস্ট) বিকেলে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামের নিহত মফিজার মোল্যার স্ত্রী ফাতেমা বেগম ও একই ইউনিয়নের ঈশানগাড়ী গ্রামের শওকত রহমানের ছেলে মশিউর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামের মফিজার মোল্যা ৪ মাস আগে (২৬ এপ্রিল) রাতে তার স্ত্রী ফাতেমা বেগম ও একই ইউনিয়নের ঈশানগাড়ী গ্রামের মশিউর রহমান মধ্যে অনৈতিক সম্পর্কে জেরে মফিজার মোল্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার কিছুদিন পর ফাতেমা বেগম ও মশিয়ার রহমান তারা দুইজন বিবাহ করে সংসার করে আসছিলো। ঘটনাটি জানাজানি হতে গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে আটক করে স্থানীয় লোকজন। এসময় তাদের দুইজনকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। পরে শনিবার রাতে নিহত মফিজার মোল্যার মেয়ে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বলেন, নিহত মফিজার মোল্যার মেয়ে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহার নামীয় আসামি ফামেতা বেগম ও মশিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

নড়াইলে স্বামীকে হত্যায় অভিযোগে স্ত্রী ও বেয়াই গ্রেফতার

আপডেট: ০৬:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬