১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

শার্শায় আল মামুন বাবলুর গণসংযোগ, জানাজায় অংশ গ্রহণ ও দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদল নেতা আল মামুন বাবলু গণসংযোগ করেছেন।

রোববার (৩০ আগস্ট-২০২৬) বিকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

রোববার আসর নামাজের পর গাতীপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাহেব আলীর জানাজায় অংশ নেন আল মামুন বাবলু। কয়েকদিন আগে নিজ বাসায় বৈদ্যুতিক শকে গুরুতর আহত হন সাহেব আলী। পরে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার গাতীপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন আল মামুন বাবলু।

জানাজা শেষে তিনি গাতীপাড়া, কুলপালা, সরদার বারিপোতা ও ইসলামপুর গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি এলাকার সুধীজন ও সাধারণ মানুষের সঙ্গে সালাম ও কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং নিজের প্রার্থিতার বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে আল মামুন বাবলু স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার জন্য দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম, আব্দুস সুবাহান মোড়ল, রফি উদ্দিন, ইমামুল হোসেন, যুবদল নেতা সেলিম রেজা, বিল্লাল হোসেন, মহিলা দল নেত্রী কাজল, লালটু, মহিদুল, হারুন অর রশিদ, দুলাল হোসেন, জিয়াউর রহমান, যুবদল নেতা জিয়া রহমান, আব্দুস সবুর, মিনার হোসেন, রবিউল ইসলাম রবি, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুবকর সিদ্দিক মিলন, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যুবদল নেতা খন্দকার সাইফুল ইসলাম, রাজু আহমেদ, মামুন, মন্টু, শাজাহান, ও রাকিবুলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

শার্শায় আল মামুন বাবলুর গণসংযোগ, জানাজায় অংশ গ্রহণ ও দোয়া প্রার্থনা

আপডেট: ১০:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬