০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরে অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (৩০ আগস্ট-২০২৬) রাত ৮টার পর কোতোয়ালী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এসআই মো. আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালান। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে এ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের ঝিকরগাছা উপজেলার বাদে নাভারণ পশ্চিমপাড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে নাভারণের উত্তর বুরুজ বাগান গ্রামের তালতলা এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পুলিশ সুপারের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোরে ২৭ হাজার ইয়াবাসহ নাভারণের যুবক আটক

আপডেট: ১০:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬