০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

প্রেসক্লাব যশোরের সংকটকালীন কমিটি থেকে ওহাবুজ্জামান ঝন্টুর পদত্যাগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • /

সাব্বির হোসেনঃ প্রেসক্লাব যশোরের সংকটকালীন আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ওহাবুজ্জামান ঝন্টু। এর আগে একই দিনে কমিটির আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা ও সদস্য সচিব মবিনুল ইসলাম মবিনও পদত্যাগ করেন।

রোববার বিকেলে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ওহাবুজ্জামান ঝন্টু। পরে তিনি প্রেসক্লাবের সংশ্লিষ্টদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে ওহাবুজ্জামান ঝন্টু উল্লেখ করেন, প্রেসক্লাব পরিচালনা, নির্বাচনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশ্ন ও বিতর্কের প্রেক্ষাপটে গত ৬ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ১৪ সদস্যের সংকটকালীন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। পরবর্তীতে ক্লাবের সদস্যদের বৃহত্তর স্বার্থ এবং সবার সমর্থনের প্রতি সম্মান জানিয়ে তিনি ওই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে ব্যক্তিগত নানা কারণে বর্তমানে কমিটিতে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি। এ কারণে সংকটকালীন আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ওহাবুজ্জামান ঝন্টু।

প্রসঙ্গত, প্রেসক্লাব যশোরের চলমান সংকট নিরসনের লক্ষ্যে গত ৬ আগস্ট ১৪ সদস্যের সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে।

এদিকে নতুন সদস্যপদ দেওয়ার প্রক্রিয়ায় ১০১ জন সাংবাদিক ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৯৫ জন আবেদনপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে দুই দফায় ৩৬ জন সাংবাদিককে নতুন সদস্যপদ দেওয়া হয়। পাশাপাশি একজন সাবেক সদস্যের সদস্যপদও পুনর্বহাল করা হয়েছে।

একই দিনে আহ্বায়ক, সদস্য সচিব ও একজন সদস্যের পদত্যাগের ঘটনায় প্রেসক্লাব যশোরের সংকটকালীন কমিটির কার্যক্রম এবং আগামী নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

প্রেসক্লাব যশোরের সংকটকালীন কমিটি থেকে ওহাবুজ্জামান ঝন্টুর পদত্যাগ

আপডেট: ০৯:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬