যশোরে র্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত ডাকাত সরদার শফি ড্রাইভার গ্রেফতার
- আপডেট: ০৯:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের কোতোয়ালী মডেল থানার বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও ডাকাত সরদার মো. শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভারকে গ্রেফতার করেছে র্যাব-৬ ও র্যাব-৩-এর যৌথ আভিযানিক দল।
রোববার (৩০ আগস্ট-২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর পূর্বপাড়ায় জনৈক মো. ইউনুসের বসতবাড়িতে অভিযান চালায় র্যাবের যৌথ দল। এ সময় সেখান থেকে মো. শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শফিয়ার রহমান ঝিনাইদহের কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ও র্যাব-৩, ঢাকার যৌথ আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।





















