০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

মাগুরায় চলাচলের একমাত্র পথ বন্ধ করে পরিবারকে অবরুদ্ধের অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ২০

শালিখা মাগুরা প্রতিনিধি লক্ষণ কুমার : মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে বসতবাড়িতে যাতায়াতের একমাত্র চলাচলের পথ বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দেয়াল সরিয়ে চলাচলের পথ উন্মুক্ত করার অনুরোধ জানালে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি ও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় প্রতিকার ও শান্তিশৃঙ্খলা রক্ষার দাবিতে মোঃ জাকিরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে প্রতিবেশী মৃত আঃ মতলেবের ছেলে মোঃ আলাল (২৫)-কে বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাগুরা সদর থানার অন্তর্গত সাবেক ৭২ নম্বর কাশিনাথপুর মৌজার আরএস খতিয়ান নম্বর ১৪৯ এবং দাগ নম্বর ৭২৯-এর ১০ শতক জমির ওপর জাকিরুল ইসলামের বসতবাড়ি রয়েছে। ওই বাড়িতে যাতায়াতের জন্য ব্যবহৃত পথের অংশে প্রতিবেশী মোঃ আলাল সীমানার প্রায় ২ থেকে ৩ হাত জায়গা বাড়িয়ে পাকা দেয়াল নির্মাণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

জাকিরুল ইসলামের দাবি, দেয়াল নির্মাণের সময় তিনি বাধা দিলেও তা আমলে না নিয়ে অভিযুক্ত ব্যক্তি দেয়াল নির্মাণ সম্পন্ন করেন। এতে তার বসতবাড়িতে প্রবেশ ও বের হওয়ার চলাচলের পথ বন্ধ হয়ে যায়। ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে এবং বাড়িতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, নির্মিত দেয়ালটি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলে আলাল তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

পরিস্থিতির কোনো সমাধান না পেয়ে গত ২৭ আগস্ট ২০২৬ মাগুরা সদর থানায় উপস্থিত হয়ে লিখিত আবেদন করেন জাকিরুল ইসলাম। আবেদনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, চলাচলের পথ উন্মুক্ত করা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী জাকিরুল ইসলাম বলেন, “বসতবাড়িতে যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় আমি ও আমার পরিবারের সদস্যরা চরম সমস্যার মধ্যে পড়েছি। বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করেও হুমকি-ভয়ভীতির শিকার হতে হয়েছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি প্রতিকার চাই।”

এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই এবং জমির সীমানা ও চলাচলের পথ নিয়ে সৃষ্ট বিরোধের প্রকৃত অবস্থা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতির দিকে না যায়, সে বিষয়েও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেছেন ভুক্তভোগী পরিবার।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ আলালের বক্তব্য এ প্রতিবেদনের সময় পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

মাগুরায় চলাচলের একমাত্র পথ বন্ধ করে পরিবারকে অবরুদ্ধের অভিযোগ

আপডেট: ১০:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬