০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় সকল অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীসাধারণ বিপাকে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১১

সিনিয়র ষ্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাস শ্রমিকদের শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার প্রতিবাদে জেলার সকল অভ্যান্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার(২৮ আগস্ট) সন্ধ্যায় বাস মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষনা দেওয়া। হঠাৎ করে বাস বন্ধ হওয়ার ফলে হতবাক হয়ে পড়েছেন যাত্রী সহ সাধারণ মানুষ।

বাস মালিক সমিতির কিছু কর্মচারী চুয়াডাঙ্গা -দৌলতদিয়াড় ব্রিজের অপর পাশে এবং চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে ব্যাটারি চালিত অটো রিক্সার যাত্রীদের সাথে নিয়মিত দুর্ব্যবহার করে। এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার আলুকদিয়ায় ইজিবাইক চালকরা বাস আটকিয়ে শ্রমিকদের শারীরিকভাবে লাঞ্চিত করে। তারই জের ধরে জেলার সকল অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।

এঘটনায় বাসে চলাচলরত যাত্রীসাধারণ পড়েছেন বিপাকে। তারা এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চুয়াডাঙ্গা জেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

চুয়াডাঙ্গায় সকল অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীসাধারণ বিপাকে

আপডেট: ০৩:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬