০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

যশোর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৮ লাখ ৫১ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, ফুচকা, জিরা, কিশমিশ ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রীসহ প্রায় ৮ লাখ ৫১ হাজার টাকার চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৮ আগস্ট-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ৭৫টি শাড়ি, ৩টি কম্বল, ২২টি চকলেট, ৩৪ কেজি ফুচকা, ২ কেজি জিরা, ২৪ দশমিক ৫ কেজি কিশমিশ এবং ৩৭৯টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। আটক করা এসব চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

পরে জব্দ করা চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৮ লাখ ৫১ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

আপডেট: ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬