০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

বেনাপোলে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার ২নং ওয়ার্ডে বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ২০

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোলে টানা সপ্তম দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেনাপোল পৌর বিএনপি।

শুক্রবার (২৮ আগস্ট-২০২৬) বিকেলে বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ডের ঈদগাহ ময়দান ও দুর্গাপুর গ্রাম এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের ভারতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে আবু তাহের ভারত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু রাজনৈতিক উদ্যোগ নয়, এটি একটি সামাজিক ও পরিবেশগত আন্দোলন। সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।”

তিনি আরও বলেন, শুধু গাছ রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি চারাকে বড় করে তোলার দায়িত্বও সবার। বেনাপোল পৌর এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

আবু তাহের ভারত জানান, নিজ অর্থায়নে পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫০ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। সীমান্ত শহর বেনাপোলকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্ত শহর বেনাপোলকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে টানা সপ্তম দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। কর্মসূচির নেতৃত্ব দেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের ভারত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহক মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার ২নং ওয়ার্ডে বৃক্ষরোপণ

আপডেট: ০৮:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬