০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সীমান্তে বিজিবি’র অভিযানে অবৈধ ভারতীয় বস্ত্রসামগ্রী জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৪৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ বস্ত্রসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে শাড়ি, থ্রি পিস, কম্বল, শাল-চাদর ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা।

জব্দ করা চোরাচালান মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ বিভিন্ন পাচার চক্র প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবি’র অভিযানে অবৈধ ভারতীয় বস্ত্রসামগ্রী জব্দ

আপডেট: ১১:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬