মহেশপুরে র্যাবের অভিযানে ৪১৮ বোতল এসকাফ সিরাপসহ আটক-১
- আপডেট: ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ৪১৮ বোতল এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।
র্যাব জানায়, মঙ্গলবার (১৬ জুন,২০২৬) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মহেশপুর থানার রুলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় অবৈধ মাদকদ্রব্য ৪১৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে রাকিব আহম্মেদ আলীফ (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মহেশপুর থানার যাদবপুর গ্রামের মো. শাহাজান আলীর ছেলে।
র্যাবের দাবি, গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদকদ্রব্য, পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসহ তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















