০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যশোরে পুলিশের পৃথক অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোট ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া থানার এসআই পলাশ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার (১৫ জুন-২০২৬) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় উপজেলার বাশুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা কাওসার (৪৫) নামে এক ব্যক্তিকে তার গোয়ালঘর থেকে ১০১ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। কাওসার ওই গ্রামের মৃত শফিয়ার গাজীর ছেলে।

অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শেখহাটি আদর্শপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. এনামুল হক ওরফে রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক এনামুল হক রিপন শেখহাটি আদর্শপাড়া এলাকার মৃত ইকরামুল হক মন্টুর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন-২০২৬) তাদের যশোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে পুলিশের পৃথক অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০২:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬