০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

গুরুতর অসুস্থ মাগুরার জেলা প্রশাসক, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় নেওয়া হয়েছে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • /

স্বপন বিশ্বাস, মাগুরা : মাগুরা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ গুরুতর অসুস্থ হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন গত রবিবার ১৪ জুন রাতে।

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সোমবার ১৫ জুন দুপুরে মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা প্রশাসক বর্তমানে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার ৩০৮ নম্বর (রেস্ট এরিয়া) কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। গতকালের কয়েকটি সরকারি কর্মসূচি শেষে রাতে তিনি অসুস্থতা অনুভব করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরার সিভিল সার্জন ডা.শামীম কবীর জানান, জেলা প্রশাসক শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিকজনিত সমস্যা এবং পেটের স্নায়ুজনিত কিছু জটিলতায় ভুগছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, গত দুই দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাকে ঢাকায় নেওয়া হবে।

এদিকে জেলা প্রশাসকের দ্রুত সুস্থতা কামনা করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এসময় মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের অসুস্থতার খবর শুনে মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, মাগুরা পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম, জেলা কৃষক দলের নেতা সোহেল রানা, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক, সহ-সভাপতি শামীম খান, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, মাগুরা সাংবাদিক ফোরামের সভাপতি মিরাজ আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, মাগুরা রিপোর্টার ইউনিটির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক আলী আশরাফ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বিকাশ বাছাড়, সাংবাদিক মুজাহিদ, মহম্মদপুর প্রেসক্লাবের সাংবাদিক হাক্কানী, সাংবাদিক পঙ্কজ রায় সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

গুরুতর অসুস্থ মাগুরার জেলা প্রশাসক, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় নেওয়া হয়েছে

আপডেট: ০৭:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬