শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৬৫ পিস ভারতীয় ইয়াবাসহ আটক-১
- আপডেট: ১২:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
(১৪ জুন,২০২৬) রবিবার দিবাগত রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পাঁচভূলাট বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক ব্যক্তি হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুলের ছেলে মো. কদম আলী (৩৫)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে পাঁচভূলাট বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ কদম আলীকে আটক করেন। পরে জব্দ করা মাদকদ্রব্যসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















