১০:১৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের শার্শায় এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শনিবার (৬ জুলাই-২০২৬) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাভারণে) চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু এবং জামায়াত নেতা মাওলানা আহম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতন অংশগ্রহণ।

প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বক্তারা আরও বলেন, ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

আপডেট: ০৮:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬