০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বের করাই ছাত্রলীগের ৫ জন আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর পৌর গেট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ঘটনার পরপরই সেখানে অভিযান চালিয়ে ছাত্রলীগসহ আওয়ামী লীগের পাঁচজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

জানা যায়, গতকাল শুক্রবার (৫ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কাগজপুকুর পৌর গেট এলাকায় কয়েকজন ব্যক্তি আকস্মিকভাবে একটি মিছিল বের করেন। এ সময় ছাত্রদল নেতা রেজা রহমান ভুট্টো তাদের ধাওয়া করলে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে যায়।

পরবর্তীতে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান পরিচালনা করে শাওন হোসেন, নুর মোহাম্মদ, আব্দুল মালেক, শাকিল শেখ ও তরিকুল ইসলামকে আটক করে।

আটকদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, প্রকাশ্যে এ ধরনের মিছিলের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করেছে পুলিশ।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বের করাই ছাত্রলীগের ৫ জন আটক

আপডেট: ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬