১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে সোহাগ (৩৬) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা
ঘটেছে।

শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান।

সোহাগ বড়আচড়া গ্রামের হায়দার আলীর ছেলে। বর্তমানে তিনি একই এলাকার মশিয়ারের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে সোহাগকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি জানালা ভেদ করে ঘরে প্রবেশ করলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে জানালা ও দরজা ভেদ করে বাইরে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোহাগ জানান, পূর্বের একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

ঘটনার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

আপডেট: ০৩:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬