১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

চৌগাছায় ডিবির অভিযানে ৪২ বোতল এসকাফ সিরাপসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ বোতল অবৈধ এসকাফ (ESkuf) কফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন,২০২৬) সকাল ৯টার দিকে চৌগাছা থানার চানপাড়া বটতলা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মনমতপুর ভাটাপাড়া গ্রামের বুলবুল আহম্মেদের বাড়ির সামনে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই রকি মণ্ডলের নেতৃত্বে একটি দল সকাল ৯টা ১০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়।

এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মো. আতিয়ার মণ্ডল (৪২) নামে একজনকে আটক করে। তবে তার সহযোগী বিপুল (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক আতিয়ার মণ্ডল যশোরের শার্শা থানার ডিহি ইউনিয়নের কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় এবং পলাতক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করেন। একই সঙ্গে তার কাছে অবৈধ মাদকদ্রব্য থাকার কথাও স্বীকার করেন।

পরে তার দেখানো মতে হাতে থাকা একটি নাইলনের বাজারের ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় চৌগাছা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। অন্যদিকে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

চৌগাছায় ডিবির অভিযানে ৪২ বোতল এসকাফ সিরাপসহ আটক-১

আপডেট: ১২:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬