নিজামপুর ইউনিয়ন বিএনপি’র জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট: ১০:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ৯০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে এস এন গাতিপাড়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে এ সমাবেশে দলের উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুল আলম (আতা)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, মো. সালাউদ্দিন ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. তানজির ইসলাম খান কনি।
এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মো: মফিজুর রহমান বাবু, ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মো. সবুজ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
নেতারা আরও বলেন, বিএনপির প্রতিটি স্তরে সাংগঠনিক শক্তি বাড়াতে হবে এবং জনগণের অধিকার রক্ষায় মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।





















