০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাহাদুরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৬এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) সকাল ১১টায় বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া ঈদগাহ মোড় থেকে ধান্যখোলা মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই পাশে উন্নতমানের ২০০টি তাল ও নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

৩নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথী আলহাজ্ব নুরুজ্জামান লিটন, এ বৃক্ষরোপনের আয়োজক রবিউল ইসলাম রবিকে নিয়ে সড়কের দুই পাশে চারা গাছ রোপন করেন। পর্যায়ক্রমে যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই চারা গাছ রোপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মহান স্বাধীনতার ঘোষকই নন, তিনি দেশের কৃষি, পরিবেশ ও গ্রামীণ উন্নয়নে যুগান্তকারী অবদান রেখে গেছেন। তাঁর শাসনামলে খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং কৃষকদের জন্য নানামুখী সহায়তা কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি আজও জনগণের কল্যাণে কাজ করছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের আলোকে প্রত্যেক নেতাকর্মীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গরু-ছাগল বা অন্য কোনো কারণে যাতে চারা নষ্ট না হয়, সেদিকেও সজাগ থাকতে হবে।”

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক যদি এ ধরনের জনকল্যাণমূলক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন, তাহলে পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

আয়োজক ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি নিজস্ব অর্থায়নে এ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, প্রতিটি চারাকে বড় করে পরিবেশের জন্য সম্পদে পরিণত করা। আমি চাই বাহাদুরপুর ইউনিয়নের প্রতিটি রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা জায়গা সবুজে আচ্ছাদিত হোক। পরিবেশ রক্ষা একটি সামাজিক দায়িত্ব। তাই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, জেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাফা উদ্দিন খান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন আলম খান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন মেম্বার, বোয়ালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী এবং শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, মহিলা দলের নেত্রী ও সাবেক মহিলা মেম্বার চায়না খাতুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও শতাধিক গাছের চারা রোপণ করা হবে বলে আয়োজকরা জানান।

Please Share This Post in Your Social Media

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাহাদুরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট: ০৬:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬